ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে পাড়া মহল্লান দোকান

ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলার রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের কারণে প্রাথমিকভাবে এসব দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা খোলা রাখার নির্দেশনা ছিল।

তবে এখন সেটি দুই ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি দোকান থেকে ক্রয় করতে পারবেন।

তবে স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায়মুক্ত থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উদ্ভূত করোনার এ সংকট মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে কয়েকদফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জরুরি ও নিত্যপণ্য ছাড়া বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় খোলা রাখা হয়েছে পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানপাট। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে পাড়া মহল্লান দোকান

আপডেট টাইম : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০