বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ আইজিপি’র

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৯৪ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কনস্টেবলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো শোকবাণীতে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের জীবন বিপন্ন করে পুলিশ সদস্যরা দেশের জনগণকে সুরক্ষিত রাখতে অহর্নিশ তাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। জনগণকে সেবা দিতে গিয়েই বীর পুলিশ সদস্য করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন। জনসেবায় তার এ সুমহান আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। এ আত্মত্যাগ সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ তার পরিবারের পাশে রয়েছে। তার পরিবারের দেখাশোনার দায়িত্ব রাষ্ট্র ও বাংলাদেশ পুলিশের।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com