ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

চার খুন ও ধর্ষণের নৃশংস বর্ণনা দিলেন খুনিরা

মালয়েশিয়া থেকে হুন্ডির মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা পাঠিয়েছে এমন খবরে প্রতিবেশীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে কয়েকজন। ২৩ এপ্রিল রাতে গ্রিল ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে তারা। প্রথমে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও হাতে-গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। চেহারা দেখে ফেলায় প্রথমে ধর্ষণ এরপর কুপিয়ে হত্যা করে। একইভাবে দুই মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। সবশেষ বাড়িতে থাকা প্রতিবন্ধী ছেলেকেও গলাকেটে হত্যা করে ভয়ংকর এই প্রতিবেশীরা।

বুধবার বিকালে র‌্যাব সদরদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গাজীপুরের শ্রীপুরে নৃশংস এই হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে রবিবার একজনকে গ্রেপ্তার করেছিল পিবিআই। করোনা প্রভাবের মধ্যে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচিত হয়। গ্রেপ্তাররা হলেন- কাজিম উদ্দিন, মো. বশির, মো. হানিফ, মো. হেলাল ও মো. এলাহি মিয়া। এর আগে গ্রেপ্তার হয় কাজিম উদ্দিনের ছেলে পারভেজ। এরা সবাই মাদকসেবী। তাছাড়া কেউ রিকশা চালক ও ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত।

গত ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার আবদার এলাকার একটি ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় তলায় মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী স্মৃতি ফাতেমাসহ ওই দম্পতির মেয়ে সাবরিনা সুলতানা ওরফে নূরা, হাওয়ারিন এবং ছেলে ফাদিলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে গত ২৪ এপ্রিল গৃহবধূর শ্বশুর আবুল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে লুট করা মালামাল ও আসামিদের পরিধেয় রক্তমাখা কাপড়, নগদ ৩০ হাজার টাকা, একটি হলুদ রংয়ের গেঞ্জি, জিন্স প্যান্ট, তিনটি লুঙ্গি এবং একটি আংটি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, তারা সবাই মাদকসেবী। সবাই ভিকটিমের বাড়ির আশপাশে প্রতিনিয়ত জুয়া, মাদক সেবন ও আড্ডা দিত এবং তাদেরকে হয়রানি করত। গ্রেপ্তার কাজিমের ছেলে পারভেজ দেড় মাস আগে সন্ধ্যার দিকে গোপনে ভিকটিমের বাড়ির খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় গৃহকত্রী ফাতেমার হাতে আটক হয়েছিল। সে ধর্ষণসহ হত্যা মামলার আসামি।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে জানিয়েছে, ঘটনার কয়েক দিন আগে তারা জানতে পারে প্রবাসী কাজল মালয়েশিয়া থেকে হুন্ডির মাধ্যমে প্রায় ২০/২২ লাখ টাকা পাঠিয়েছে। এমন খবরের ঘটনার ৫/৭ দিন আগে গ্রেপ্তার কাজিম ও হানিফ একত্রিত হয়ে ওই বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে। পরে বশির, হেলাল, এলাহি এবং অন্যান্যদেরকে ডেকে নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করে। সেই দলে কাজিমের ছেলে পারভেজও ছিল।

পরিকল্পনা অনুযায়ী ২৩ এপ্রিল ভিকটিমদের বাড়ির পেছনের এলাকায় জড়ো হয়। প্রথমে পারভেজ ভেন্টিলেটর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এছাড়া হানিফ মাদারগাছ এবং পাইপ বেয়ে ছাদে উঠে সিঁড়ির ঢাকনা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে অন্যদের প্রবেশের জন্য বাড়ির পেছনের ছোট গেট খুলে দেয়া হয়। কাজিম, হেলাল, বশির, এলাহি এবং আরও কয়েকজন পেছনের গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে কাজিম এবং হেলালসহ তিনজন প্রথমে ফাতেমার ঘরে ঢুকে এবং কাজিমের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিদেশ থেকে পাঠানো টাকাগুলো দিতে বলে। ফাতেমা এত টাকা নেই বলে জানান এবং তার রুমের স্টিলের শোকেসের উপর রাখা টেলিভিশনের নিচে চাপা দেয়া ৩০ হাজার টাকা বের করে দেন। পরে তারা ফাতেমার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং পালাক্রমে ধর্ষণ করে। অন্যান্য রুমেও তারা লুটপাত চালাতে থাকে।

গ্রেপ্তার বশির ও এলাহিসহ আরও একজন প্রবাসীর বড় মেয়ে নুরাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে গলার চেইন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরেক আসামি বশিরসহ আরও একজন ফাতেমার ছোট মেয়ে হাওয়ারিনকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পারভেজও এই হত্যাকাণ্ড ও ধর্ষণে অংশগ্রহণ করে। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ফাতেমা ও তার মেয়েরা কয়েকজনকে চিনে ফেলায় তাদেরকে হত্যা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

চার খুন ও ধর্ষণের নৃশংস বর্ণনা দিলেন খুনিরা

আপডেট টাইম : ১২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০