ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নলছিটিতে মা ও শিশু হাসপাতালের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রিতবেদক: ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নে ভরতকাঠী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (হাসপাতাল) কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। করোনাভাইরাসের মহামারির কারণে সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করলেও গত এক মাসে ঠিকাদার প্রতিষ্ঠান অতিরিক্ত লোকবল নিয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের না জানিয়ে লোকচক্ষুর আড়ালে ঠিকাদার প্রতিষ্ঠান এমসিএসবি ট্রেডার্স (জেভি) কাজ চালিয়ে নেয়।

শিশু কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, তিনতলা বিশিষ্ট হাসপাতালটির প্রতিটি ছাদের পুরুত্ব সাত ইঞ্চি হওয়ার বিধি হলেও করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি এবং হাসপাতালটির চারপাশের দেয়ালের পশ্চিম পাশের অংশ নির্মাণের আগেই ভেঙ্গে পড়েছে। ছাদ ও পিলারের ভিতরের রড বেরিয়ে আছে যা সাধারণভাবে প্লাস্টার করে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। নির্মাণ কাজে নিম্ন মানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। সোমবার কাজ চলমান অবস্থায় সরেজমিনে গেলে সাংবাদিকদের প্রতিষ্ঠানের ভিতরে যেতে বাধা প্রদান করেন ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মী।

প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সাথে জড়িত দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধা। হাসপাতাল নির্মাণের সকল কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে তিনি নিজেই তত্বাবধান করছেন। নির্মাণ কাজে ব্যবহৃত সাইনবোর্ডেও তার নাম রয়েছে যদিও একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কোন লাভজনক প্রতিষ্ঠানে পরিচালনার সাথে থাকতে পারেন না। শিশু কেন্দ্রটি ৪ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৩২৯ টাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে বরাদ্ধ দেওয়া হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারকে বিষয়টি অবহিত করলে, করোনাভাইরাসের লকডাউনের মধ্যে শিশু কেন্দ্রটির নির্মাণ কাজের বিষয়টি অবহিত নন বলে জানিয়েছেন। তবে কাজ বন্ধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে ঝালকাঠী জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. কামাল হোসেন বলেন, ঠিাকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধায়কের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন ছাদ ভেঙ্গে পুনরায় ছাদের ঢালাইয়ের কাজ করে দেবেন। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের তত্বাবধাকের দায়িত্বে থাকা দপদপিয় উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধাকে একাধিকার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নলছিটিতে মা ও শিশু হাসপাতালের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০