ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ইউজিসির ১৪ নির্দেশনা

অনলাইন ডেক্স:  চলমান করোনা সংকটে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যেতে পারবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। এজন্য বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দুটি প্রধান বিকল্প প্রস্তাবসহ মোট ১৪ দফা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জু্রি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত কার্যালয় স্মারকের মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান সেমিস্টার সম্পন্ন করার বিকল্প দুটি প্রস্তাব, অনলাইনে ক্লাস-পরীক্ষা চালানো, নতুন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি এবং ১৪টি সাধারণ নির্দেশনা জারি করেছে ইউজিসি। করোনাভাইরাসের সংকটের মধ্যে বৃহস্পাতিবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জন্য এই নির্দেশনা জারি করা হলো।

গত ৩০ এপ্রিল অনলাইনে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলমান অচলাবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দেশনা তৈরির দায়িত্ব দেয়া হয় ইউজিসিকে। সে আলোকে একটি নির্দেশনা তৈরি করে বৃহস্পতিবার দুপুরে তা ই-মেইলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী চলমান সেমিস্টারের ক্লাস-পরীক্ষা অনলাইনে নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে ক্লাস-পরীক্ষার ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা উল্লেখ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এর যে কোনোটি অনুসরণের সুযোগ দেওয়া হয়েছে। তবে নতুন কোনো সেমিস্টারের কার্যক্রম আগামী জুলাইয়ের আগে শুরু করতে পারবে না বিশ্ববিদ্যালয়গুলো। আর ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে জুনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ইউজিসির ১৪ নির্দেশনা

আপডেট টাইম : ১০:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০