ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

দেশে করোনায় নতুন শনাক্ত ৬৩৬, ৮জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনার মারা গেছেন ৮ জন। আর আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন।

শনিবার (৯ মে) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।

তিনি বলেন, ৩৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭ । নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৫৬ জনের । নমুনা সংগ্রহের চেয়ে বেশি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, আগের দিনে সংগ্রহ করে থেকে যাওয়া নমুনা পরের দিনে পরীক্ষা করা হয়।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের সবাই পুরুষ। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ২৭ জন।

বেশি শনাক্ত ঢাকা বিভাগে: বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগ ও সিটিতে ৯ হাজার ১৭৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭৬ জন, সিলেটে ১৬৩ জন, রংপুরে ২৬৩ জন, খুলনা ২২১ জন, ময়মনসিংহে ৪০০ জন, বরিশালে ১৩০ জন এবং রাজশাহীতে ১৫৩ জন শনাক্ত হয়েছেন।

শতাংশের হিসেবে ঢাকা সিটিতে ৫৮ দশমিক ২৮ শতাংশ, ঢাকা বিভাগে ২৩ দশমিক ৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫ দশমিক ৪৫ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রংপুরে ২ দশমিক ৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৭৮ শতাংশ, বরিশালে ১ দশমিক ২৩ শতাংশ এবং রাজশাহীতে ১ দশমিক ৪৫ শতাংশ সংক্রমিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে করোনায় নতুন শনাক্ত ৬৩৬, ৮জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০