ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আগামী মঙ্গলবার হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: হজ পালনের সঠিক নিয়ম-কানুন জানা থাকলে হজ পালনে ইচ্ছুক একজন মুসল্লি হজের সকল আনুষ্ঠানিকতা খুবই স্বাচ্ছন্দের সঙ্গে পালন করতে পারবেন।পবিত্র হজ পালনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই।কিন্তু নিয়ম-কানুন জানা না থাকলে একজন হজযাত্রী সেখানে গিয়ে খেই হারিয়ে ফেলে অসহায়ত্ব বোধ করেন।

এছাড়া মূল হজের আনুষ্ঠানিকতার দিনগুলোতে একজন হাজিকে একাধারে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রয়োজন।
বাংলাদেশ থেকে আসন্ন হজে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হাজযাত্রী অংশগ্রহণ করবেন।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার এ বিপুল সংখ্যক হাজযাত্রীদের (বেসরকারি হজ গাইটসহ) হজের সঠিক নিয়ম-কানুন জানাতে প্রশিক্ষণের আয়োজন করছে ধর্ম মন্ত্রণালয়।

আগামীকাল ২১ মে (মঙ্গলবার) থেকে রাজধানীসহ সারাদেশে একযোগে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগামী ৩০ মে পর্যন্ত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রতিদিন ৫০০ জন করে মোট চারটি ভেন্যুতে মোট ২০০০ জন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের একটি ভেন্যুতে ৫০০ জন করে প্রশিক্ষণ নেবেন। এছাড়া জেলা পর্যায়ে ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

ইতিপূর্বে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণ দেয়ার জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ওই প্রশিক্ষকরাই এখন হজে গমনেচ্ছুদের প্রশিক্ষণ প্রদান করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন আজ (সোমবার) জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ খুবই জরুরি বিষয়। এজন্য তিনি হজে গমনেচ্ছুদের নিজেদের জন্যই প্রশিক্ষণে অংশগ্রহণের অনুরোধ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আগামী মঙ্গলবার হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে

আপডেট টাইম : ০১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯