ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

স্ত্রী-সন্তানের নমুনা পরীক্ষার আকুতি করোনা আক্রান্ত সাংবাদিকের

3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত। নমুনা দেয়ার পর নানা তদবিরে তিন দিনের মাথায় তার রিপোর্ট আসে। কিন্তু গত তিন দিনেও পরিবারের কোনো সদস্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয়নি চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন।

জানা গেছে, গত ১০ মে সাইফুল ইসলাম শিল্পী সীতাকুণ্ডে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। ১২ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement

নিয়ম অনুযায়ী কারও নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে ২৪ ঘণ্টার মধ্যে তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার কথা। কিন্তু সাইফুল ইসলাম আক্রান্ত হওয়ার তিন দিন পার হলেও তার পরিবারের সদস্যদের কারও নমুনা সংগ্রহ করেনি প্রশাসন।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রামের প্রথম করোনা আক্রান্ত সাংবাদিক সংবাদ সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী।

ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী সন্তানদের নমুনা পরীক্ষার ব্যবস্থা নিন প্লিজ। আজ (১৪ মে) আমার করোনা পজিটিভ ধরা পড়ার তিনদিন হয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা কালেকশন করার নিয়ম থাকলেও বার বার যোগাযোগ করার পরেও সাড়া দিচ্ছে না সিভল সার্জন অফিস ও ফৌজদারহাট বিআইটিআইডি। স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’

সাইফুল ইসলাম শিল্পী মুঠোফোনে জাগো নিউজকে বলেন, ‘নিজের চাইতে পরিবারের সদস্যদের জন্য বেশি চিন্তা হচ্ছে। সেখানে একজন বৃদ্ধ মানুষও রয়েছেন। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।’

এর আগে তিনি জানিয়েছিলেন, জ্বর ছিল বলে গত ১০ মে তিনি বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। বেশ কয়েকবার যোগাযোগ করে বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১২ মে) যে রিপোর্ট দেয়া হয় সেগুলো ৭ মে তারিখে দেয়ার নমুনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তানের নমুনা পরীক্ষার আকুতি করোনা আক্রান্ত সাংবাদিকের

আপডেট টাইম : ০৬:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০