জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, সেনসোডাইন পেস্ট, ফগ বডি স্প্রে, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ ও মোবাইল ফোনের চার্জার জব্দ করা হযেছে।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মেডিকেল ব্রিজ নামক স্থান হতে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, সেনসোডাইন পেস্ট, ফগ বডি স্প্রে, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ প্রভৃতি মালামাল জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাদিয়ালি আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের চার্জার জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৭০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























