ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

চুল লম্বা করার ৮ কার্যকর উপায়

সিটিজেন নিউজ ডেস্ক: চুল লম্বা করার উপায়ঃ ঝলমলে লম্বা চুল কে না চায়? কিন্তু পর্যাপ্ত পুষ্টি না পাওয়ায় এবং নানা ধরনের ক্ষয়ক্ষতির কারণে চুলের প্রাকৃতিক বৃদ্ধি ব্যাহত হয়। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, চুলের বৃদ্ধির জন্য তাহলে কী করণীয়…? এককথায় বলতে গেলে চুল বড় হবে খুব সহজে, যদি নিয়মিত সঠিক চর্চা করা যায়। এই সহজ টিপসগুলো অনুসরণ করুন, তারপর নিজের চোখে ফলাফল ধরা দেবে—

নারকেল তেল : হালকা গরম নারকেল তেল মাথায় দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বক ভালো রাখে। সেই সঙ্গে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

পেঁয়াজের রস: চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো পুরনো ও কার্যকরী পদ্ধতি। এটি চুলের গোড়া মজবুত করতে ভূমিকা রাখে। তবে মাথার ত্বকে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলুন।

মেথি বাটা : সারারাত মেথি ভিজিয়ে রাখুন। এরপর তা বেটে চুলে লাগান। এই মিশ্রণটি চুল পড়া কমায়। সেই সঙ্গে চুলকে নরম ও সিল্কি করে।

চাল ধোয়া পানি : চাল ধোয়া বা চাল ভিজিয়ে রাখা পানি চুলে ব্যবহার করতে পারেন। এটি মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া রোধ করে।

সরিষার তেল ও কারিপাতা: কারিপাতার সঙ্গে সরিষার তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ চুলে পুষ্টি জোগায়। একই সঙ্গে চুলকে ভেতর থেকে মজবুত করে তোলে।

অ্যালোভেরা জেল : মাথার ত্বক ঠান্ডা ও শান্ত রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার উপকারী। তবে কারও অ্যালার্জি থাকলে সামান্য একটু জায়গায় লাগিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না দেখে নিন।

জবা ফুল : জবা ফুল ও পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি চুলে পুষ্টি জোগায়। সেই সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

চুল লম্বা করার ৮ কার্যকর উপায়

আপডেট টাইম : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬