ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী

রংপুরে নিজ বাড়িতে বাবা-মা ও মেয়ের লাশ

তৌহিদ আহমেদ রেজা:  রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ৩ জন হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলায় কাটা যাওয়া দাগ অবস্থায় মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। স্বামী হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে গ্রামবাসী তার মরদেহ নিচে নামায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর তিনি  (হাফিজুল) নিজে আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি সুশান্ত কুমার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান।

রংপুরে নিজ বাড়িতে বাবা-মা ও মেয়ের লাশ

আপডেট টাইম : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০