ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

ভোলা জেলা প্রতানিধি: ভোলায় নতুন করে আরও ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, একজন পোশাক শ্রমিক ও তিনজন অন্য শ্রমিক রয়েছেন। আক্রান্তরা সবাই পুরুষ।

শনিবার রাতে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহের কাজ আজ রোববার শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ১৩ এপ্রিল করোনা সন্দেহে ওই ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, শনাক্তদের মধ্যে মনপুরা উপজেলায় দুজন ও ভোলা সদরে চারজন রয়েছে। জেলায় এটি প্রথম একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ৯৭৯ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৭১৩টি রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ এসেছে ১৬টি। এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

চারজন আইসোলেশনে আছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০