বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়াল, মৃত্যু ৩ লাখ ১৬ হাজারেরও বেশি

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৬৭ বার পঠিত

ডেস্ক: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ লাখ ১ হাজার, মারা গেছে ৩ লাখ ১৬ হাজারেরও বেশি এবং সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৮ হাজারেও বেশি মানুষ। খবর বিবিসি ও আলজাজিরার।

যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে ওঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা। শতাধিক গবেষক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাসে গোটা বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাইরাস মোকাবেলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা পদক্ষেপ।

কয়েকটি দেশ এরই মধ্যে লকডাউন শিথিল করে বেকায়দায় আছে। সেখানে নতুন করে আবার আক্রমণ শুরু করেছে করোনা।ইউরোপে শুরু হয়েছে লকডাউনবিরোধী বিক্ষোভ মিছিল।

করোনার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ২৬ হাজার ১৮০ জন। তাদের মধ্যে ২৩ লাখ ৯৮ হাজার চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৪ হাজার ৮২৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১৫ লাখ ২৭ হাজার ৬৬৮ জন, সুস্থ হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৩৮৯ এবং মারা গেছে ৯০ হাজার ৯৭৮ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে।

যেসব দেশে বেশি আক্রান্ত ও মারা গেছে সেগুলো হলো– রাশিয়ায় আক্রান্ত ২ লাখ এক হাজার ৭৫২, ২ হাজার ৬৩১। স্পেনে আক্রান্ত দুই লাখ ৭৭ হাজার ৭১৯ এবং মারা গেছে ২৭ হাজার ৬৫০ জন।

ইংল্যান্ডে আক্রান্ত দুই লাখ ৪৩ হাজার ৬৯৫ এবং মারা গেছে ৩৪ হাজার ৬৩৬ জন।

ইতালিতে আক্রান্ত দুই লাখ ২৫ হাজার ৪৩৫ এবং মারা গেছে ৩১ হাজার ৯০৮ জন।

ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৭৯ হাজার ৫৬৯, মারা গেছে ২৮ হাজার ১০৮ জন।

ব্রাজিলে আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৮০ এবং মারা গেছে ১৬ হাজার ১১৮ জন।

এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ৮২ হাজার ৯৪৭ এবং মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।

এ ছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতে আক্রান্ত ৯৫ হাজার ৬৯৮ এবং মারা গেছে ৩ হাজার ২৫ জন।

পাকিস্তানে আক্রান্ত ৪০ হাজার ১৫১ এবং মারা গেছে ৮৭৩ জন।

বাংলাদেশে আক্রান্ত ২২ হাজার ২৬৮, সুস্থ হয়েছে ৪ হাজার ৩৭৩ এবং মারা গেছে ৩২৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com