বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একহাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সংস্থাকে ‘চীনের পুতুল’ বললেন তিনি। করোনাভাইরাস মোকাবিলায় তারা ‘খুব দুঃখজনক কাজ করেছে’ বলে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

আজ মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এক বছরে যুক্তরাষ্ট্র তাদের ৪৫ কোটি দেয়, চীন এক বছরে দেয় ৩ কোটি ৮০ লাখ ডলার। আর তারা হলো চীনের পুতুল। তারা চীনকেন্দ্রিক। তারা চীনের একটি পুতুল।’

চীনের পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সমাবেশে মহামারির উৎস জানতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় শতাধিক দেশ। তারপরই করোনা মোকাবিলায় ব্যর্থতার প্রসঙ্গ তুলে আবারো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করলেন ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com