ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

আগামী পাঁচ বছরের পরিকল্পনা স্থির মোদির

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। তবে বেশ কয়েকটি বুথ ফেরত জরিপে ফের বিজেপি ক্ষমতায় আসছে বলে আভাস পাওয়া গেছে। এবার বুথ ফেরত জরিপের ওপর ভর করেই আগামী পাঁচ বছরের পরিকল্পনা স্থির করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুথ ফেরত জরিপে জয়ে আভাস পেয়ে শরিক দলগুলোর সঙ্গে জয়োৎসব হিসেবে নৈশভোজে মিলিত হয় বিজেপি। সেখানে আগামী পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ ও পাস করে ক্ষমতাসীন দলটি। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং জানান, এনডিএ হল দেশ শাসনের অন্যতম স্তম্ভ৷

রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার৷ বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে সরকার৷ আগামী সময়সীমায় তা আরও দ্রুত রূপায়ণ করতে হবে৷

রাজনাথ বলেন, ‘সন্ত্রাস দমনে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেবে সরকার৷ জাতীয় নিরাপত্তার প্রশ্নে কূটনীতিতে ও প্রতিরক্ষা ব্যবস্থাপনায় ভারত যে নরম রাষ্ট্র নয় তা এনডিএ সরকার ভালমতই বুঝিয়ে দিয়েছে। নয়াদিল্লির এই অবস্থান বজায় থাকবে।’

তবে এই বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলো। তারা অভিযোগ করেছেন, বুথ ফেরত জরিপের আড়ালে ভোট গণনায় কারচুপির চেষ্টা করতে পারে বিজেপি। নেতাকর্মীদের ভোট গণনার রুম পাহারার নির্দেশ দিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

আগামী পাঁচ বছরের পরিকল্পনা স্থির মোদির

আপডেট টাইম : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯