ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ শনাক্ত আরও ৪৮ জন

সিলেট প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) ১৩ সদস্যসহ সিলেট বিভাগে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৩১ জন ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে এবং ১৭ জন শাবিপ্রবির ল্যাবে শনাক্ত করা হয়।

শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় গণমাধ্যমকে বলেন, এদিন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জনই সিলেট সদরের। এর মধ্যে র‌্যাব-৯ এর ১৩ সদস্য আছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলার ৩ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, জৈন্তাপুরের ও গোলাপগঞ্জের একজন করে রয়েছেন।

র‌্যাব-৯ এর মিডিয়া ইউংয়ের কর্মকর্তা (এএসপি) সামিউল বলেন, যা শুনেছেন তাই। র‌্যাবের ১৩ সদস্য আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত ১৩ জনই। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনার মধ্যে ১৮৮ নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

এ যাবত সিলেট বিভাগে ৮৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬১ জন, সুনামগঞ্জ জেলায় ১৪৪ জন, হবিগঞ্জ জেলায় ১৭১ জন এবং মৌলভীবাজারে ৯৮ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন। বিভাগে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২০১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ শনাক্ত আরও ৪৮ জন

আপডেট টাইম : ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০