ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

অনলাইন ডেস্ক: মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ দুই মাসেরও বেশি সময় পর মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো। গতকাল রোববার মসজিদ পরিচালনা কমিটি দ্য কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চে আল-আকসা বন্ধ করে দেওয়া হয়েছিল।

কাউন্সিল জানিয়েছে, করোনার সংক্রমণ কমে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাদেরকে মসজিদে মাস্ক পরে আসতে বলা হয়েছে। একই সঙ্গে বাড়ি থেকে জায়নামাজ নিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল রোববার ‘আল্লাহ মহান, আমরা আমাদের জীবন ও রক্ত দিয়ে আল-আকসা রক্ষা করব’ স্লোগান দিয়ে কয়েক হাজার মুসলমান মসজিদের সামনে হাজির হয়। এ সময় তাদেরকে স্বাগত জানান মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, ‘তারা মসজিদটি খুলে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহকে ধন্যবাদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

আপডেট টাইম : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০