ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

মোঃসুলতান মাহমুদ,

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩ ০) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নাজমুল ওই গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি মুরগিবাহী পিকআপ চালাতেন।
স্বজনরা জানান, দুই দিন আগে নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে যান। শুক্রবার স্ত্রীকে আনতে গেলে তিনি আরও দুই দিন থাকার কথা জানান। পরে নাজমুল তাঁর মাকেও পাঠান। তাতেও স্ত্রী ফিরতে রাজি না হওয়ায় রাতে নিজ ঘরে নাজমুলের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য রফিকা জানান, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পারিবারিক বিরোধের জেরে এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬