মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বিএনপির মিথ‌্যাচার যোদ্ধাদের মনোবল নষ্ট করছে: কাদের

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা সংকটে সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন মিথ‌্যাচারের’ বক্তব‌্য মহামারির বিরুদ্ধে সামনে থেকে লড়া যোদ্ধাদের মনোবল নষ্ট করছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার সংকটের শুরু থেকে সব দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে তুলে সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, টেস্ট ক্যাপাসিটি বাড়ানোসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আকস্মিক সংকট মোকাবিলায় বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আমরা সীমাবদ্ধতা সত্ত্বেও সংকট সমাধানের সক্ষমতা বৃদ্ধি করছি। গড়ে তোলা হয়েছে সু-সমন্বয়। কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত চিকিৎসা নেটওয়ার্কসহ সচেতনতা তৈরিতে দক্ষতার পরিচয় দিয়েছে সরকার। খাদ্য ও আর্থিক সহায়তাসহ নানান উদ্যোগের ফলে আল্লার রহমতে এখন পর্যন্ত একজন মানুষ না খেয়ে মরেনি।

‘শেখ হাসিনার সরকারের সংকট সমাধানের সাহসী ও মানবিক প্রয়াস প্রশংসিত হচ্ছে। আর বিএনপি খুঁজে পাচ্ছে সমন্বয়হীনতা। নিজেরা অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে নির্লজ্জভাবে ব্যর্থ হয়ে দায়িত্বহীন বক্তব্য রাখছে, বিষোদগার করছে। যা প্রকারান্তে ফ্রন্টলাইন যোদ্ধা ও আক্রান্তদের মনোবল নষ্ট করছে’।

এ সময় বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম আর নির্বাচনে ব্যর্থতার গ্লানি নিয়ে বিএনপি জনগণের কাছে যেতে ভয় পায়। তাই জনগণ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গণমাধ্যমে চর্বিত-চর্বন করছে। দুর্যোগকালে অসহায় মানুষের পাশে না থেকে নিজেদের জনরোষ থেকে বাঁচাতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। এটা তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচার, যা মানসিক বৈকল‌্য ছাড়া আর কিছুই নয়।

‘যে দলের নেতাদের মধ্যে সমন্বয় নেই, নিজের অফিসে নিজের আগুন দেয়, কর্মীরা নেতাদের পেটায় তারা সময়ের কথা বলে! এদেশে দুর্যোগে গণমানুষের পাশে সবার আগে আওয়ামী লীগ ছুটে যায়, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আর নিরাপদ দূরত্ব বজায় রেখে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা ও মিথ্যাচার বিএনপি’র ঐতিহ্য’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com