স্টাফ রিপোর্টার মোঃ আঃ আজিজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার সকালে আকস্মিকভাবে এক সৌজন্য সাক্ষাতে স্থানীয় এক নেতার বাসভবনে যান।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছু সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপচারিতায় অংশ নেন। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করেন তিনি।
স্বাগতিক জানান, ব্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও রুহুল কবির রিজভীর এই আন্তরিক আগমন তাঁদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর বিনয়ী, সহজ-সরল ও নিরহংকার আচরণ উপস্থিত সবার মন জয় করেছে।
তিনি আরও বলেন, “রিজভী ভাইয়ের এই সৌজন্য সাক্ষাৎ আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জনগণের কল্যাণে সফলতা কামনা করি।”
রুহুল কবির রিজভীর এ আকস্মিক সফর স্বাগতিক পরিবারের সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।