শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নিজ বাসভবনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ গড়কাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি কামরুজ্জামান কামরুল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার দাবি তেহরানের ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দেওয়ায় ছেলে গ্রেফতার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার দাবি তেহরানের গড়কাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি কামরুজ্জামান কামরুল ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

গড়কাটিতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি কামরুজ্জামান কামরুল

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

আমির হোসাইনঃ
স্টাফ রিপোর্টাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স (দীপ্ত) রায়ের বাড়ি ও স্থানীয় মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও সনাতন ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী জনগণ।
পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট করার অভিযোগে গড়কাটি গ্রামের বাসিন্দা প্রিন্স (দীপ্ত) রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার পর এলাকায় বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে কিছু বাড়িঘর ও একটি মন্দিরে হামলা-ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com