ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ ৫৭ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ও এক আইনজীবীসহ ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এ জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। এনিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৯ জনে দাঁড়ালো।

মঙ্গলবার (০২ জুন) দিনগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৯টি নমুনার মধ্যে ১১টি পজিটিভ আসে।

জানা গেছে, বগুড়ায় নতুন করে আক্রান্ত ৫৭ জনের মধ্যে সবাই পুরুষ। আক্রান্তদের মধ্যে ৩৫ জনই বগুড়া সদর উপজেলার। এছাড়া জেলার শেরপুরের ৫, গাবতলীর ৩, শাজাহানপুরের ১, সারিয়াকান্দির ১, আদমদিঘীর ১ ও ধুনট উপজেলার ১ জন রয়েছেন। বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ১১ জনের ১০ জন বগুড়ার বাসিন্দা ও ১ জন গাইবান্ধা জেলার।

এদিকে, মঙ্গলবার বগুড়ায় আক্রান্তদের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। তাদের একজন হলেন- শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। অন্য ১৪ জন বগুড়া সদর থানা ও ফুলবাড়ি ফাঁড়িতে কর্মরত। তাদের মধ্যে ১ জন ইন্সপেক্টর, ৩ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সহকারী সাব ইন্সপেক্টর এবং ৬ জন কনস্টেবল রয়েছেন। তাছাড়া এই প্রথম একজন আইনজীবীর শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার নতুন করে করোনা পজিটিভ ১২ জন সুস্থ হয়েছেন। তারা জেলা সদরের বাইরের বিভিন্ন উপজেলার এলাকার বাসিন্দা এবং প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং মোহাম্মদ আলী হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ জন। আর জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তদের মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ

বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ ৫৭ জনের করোনা শনাক্ত

আপডেট টাইম : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০