ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

তিন বছর পর বিয়ের খবর দিলেন মোনালি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়িকা মোনালি ঠাকুর। সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচারের সঙ্গে তার প্রেমের কথা সবার জানা। কিন্তু তাদের প্রেম যে পরিণয় পেয়েছে তা এতদিন গোপন রেখেছিলেন এই জুটি।

২০১৭ সালে বিয়ে করেছেন মোনালি ও মাইক। এক সাক্ষাৎকারে এই গায়িকা বলেন, ‘আমার বিয়ের খবরটি শুনে অনেকেই হয়তো কষ্ট পাবেন কারণ ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই বিষয়টি জানেন না এবং তাদের আমন্ত্রণও জানানো হয়নি। আমরা চাইছিলাম অনুষ্ঠান করে ঘোষণা দিব কিন্তু এভাবেই তিন বছর পার হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি অনেকেই আমার ওপর রাগ করবেন। কিন্তু যখন অনুষ্ঠান করব ও সবাইকে আমন্ত্রণ জানাব আমার বিশ্বাস তাদের আর রাগ থাকবে না।’

মাইকের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে মোনালি বলেন, ‘সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে মাইকের সঙ্গে আমার পরিচয়। তখনই আমাদের প্রেম হয়ে যায়। শুধু মাইকের সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গেও আমার সুসম্পর্ক। ২০১৬ সালের ক্রিসমাস ইভে একটি গাছের নিচে মাইক আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সেখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলাম।’

তবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান কবে হবে তা এখনি ঠিক করেননি মোনালি। করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তারিখ চূড়ান্ত করবেন তিনি।

‘জারা জারা টাচ মি’, ‘বদ্রি কি দুলহানিয়া’, ‘মোহ মোহ কে ধাগে’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন মোনালি। বর্তমানে মাইক ও তার পরিবারের সঙ্গে সুইজারল্যান্ডে কোয়ারেন্টাইনে আছেন তিনি। গত মঙ্গলবার তার ‘দিল কা ফিতুর’ গানটি মুক্তি পেয়েছে। এই গানে মাইক ও মোনালিকে দেখা গেছে। গানটি কম্পোজ করেছেন কৌশিক-গুড্ডু জুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

তিন বছর পর বিয়ের খবর দিলেন মোনালি

আপডেট টাইম : ০৯:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০