বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

লিবিয়ায় নতুন ৮টি গণকবরের সন্ধান মিললো

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৭৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ায় নতুন আটটি গণকবরের সন্ধান পেয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। বৃহস্পতিবার (১১ জুন) লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বের তারহুনা নামক স্থানে গণকবরগুলোর সন্ধান পায়। খবর এএফপির।

সম্প্রতি ওই অঞ্চলটি হাফতার বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে জাতিসংঘ সমর্থিত ঐক্যবদ্ধ সরকার।

জাতিসংঘ এক টুইট বার্তায় বৃহস্পতিবার গণকবরগুলোর সন্ধান পাওয়ার বিষয়ে জানিয়েছে। টুইট বার্তায় লিখেছে, ইউএনএসএমআইএল লিবিয়ার তারহুনায় নতুন ৮টি গণকবরের সন্ধান পাওয়ায় ব্যথিত হয়েছে। এই ধরনের বিচারবহির্ভূত, অনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকরী তদন্তের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োজন।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের আইনমন্ত্রী গণকবরের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। জানিয়েছেন সুষ্ঠ তদন্তের কথাও। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের মৃত্যুর প্রকৃত কারণ, ধরন জেনে, তাদের পরিচয় খুঁজে বের করে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আহব্বান জানিয়েছে।

তারহুনা গেল এক বছর ধরে হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এখান থেকেই তারা জাতিসংঘ সমর্থিত ঐক্যবন্ধ সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারহুনা। যুদ্ধের ফলে এই অঞ্চলের কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। ২ লাখ মানুষ হয়েছে ঘরছাড়া।

উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার মিজদা শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com