ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টার সিনেপ্লেক্স ঈদের আগেই চমকে দিলো

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের আগেই বাংলাদেশে হলিউড সিনেমা প্রেমীদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির স্টার সিনেপ্লেক্স। হলিউডের তিনটি নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার, ২৪ মে। এদিন থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘আলাদিন’, ‘জন উইক : চ্যাপ্টার ৩’ ও ‘ব্রাইটবার্ন’।

তিনটি ছবির মধ্যে অন্যতম ‘আলাদিন’। হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনি ব্যানারে আবারও হাজির হচ্ছে আরব্য রজনীর সুপারস্টার চরিত্র ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলো ডিজনির অ্যানিমেশন ছবি ‘আলাদিন’।
এবার সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি পিকচার্স’। আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমসখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি।

ছবিটির সবচেয়ে বড় চমক এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। এছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডীয় অভিনেতা মীনা মাসুদকে। রাজকন্যা জেসমিনের চরিত্রে আছেন হলিউড গায়িকা ও অভিনেত্রী নাওমি স্কট। আরও অভিনয় করেছেন মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ আরও অনেকে।

অন্যদিকে জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয়শিল্পী।

আর ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’র পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

স্টার সিনেপ্লেক্স ঈদের আগেই চমকে দিলো

আপডেট টাইম : ০১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯