ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক শ্রমিকদের ছাটাই ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পূর্ব থানাধীন দত্তপাড়া লেদু মোল্লা রোডে বিএইচআইএস এ্যাপারলেন্স লি: এর কারখানার শ্রমিকরা গতকাল মঙ্গলবার কারখানার সামনে প্রায় ৩শতাধিক শ্রমিক সকাল ৯ ঘটিকার সময় বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন করেন। এ সময় শ্রমিকদের পক্ষে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, বিএইচআইএস এ্যাপারলেন্স কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৭। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্গন করে বিনা কারণে শ্রমিকদেরকে শ্রমিক ছাটাই করেছে।

আমরা শ্রম আইন অনুযায়ী গাজীপুর জেলা প্রশাসক, কলকারখানা পরিদর্শক অধিদপ্তর, বিজিএমই বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেছি। আজকে ছাটাইকৃত শ্রমিকদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি। আমারা ন্যায্য দাবীর অধিকারে কর্তৃপক্ষ কোন আশ^স্ত না করলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন ডাক দিবো। এ সময় ছাটাইকৃত শ্রমিকদের ভিতরে কয়েকজন জানান, গত ২১ শে মে কারখানার শ্রমিকরা বোনাসের দাবীতে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা শ্রমিকদের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় শ্রমিকরা প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ বেআইনী ভাবে আমাদেরকে ছাটাই করে। আমরা এই ঘটনার ন্যায় বিচার দাবী করছি।

ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানা পুলিশ, ইন্ডাষ্টিয়াল পুলিশ, ইন্ডাষ্টিয়াল ইনটেলিজেন্ট ব্রাঞ্চ, র‌্যাব সদস্যরা দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্থানীয় সাংবাদিকদের জানান, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে কোন সমাধান করা যায়নি। সাংবাদিকরাও কারখানা কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

টঙ্গীতে পোশাক শ্রমিকদের ছাটাই ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৫:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০