ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ ২ জনকে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমাউন কবীর বাবু ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বানা ইউনিয়ন পরিষদে ১ টন চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ছয় বস্তা চাল আত্মসাৎ করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। গোপন খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনের দোকানের সামনে থেকে ছয় বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

এসময় আটক করা হয় ভ্যানচালক এরশাদ মোল্যাকে। পরে তার স্বীকারোক্তিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা। গরিব, অসহায় হওয়ায় ভ্যানচালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যানসহ ২ জনকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০