ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

করোনায় আক্রান্ত সাংবাদিক পীর হাবিবুর রহমানের স্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্ত্রী করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং অক্সিজেন নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন নির্বাহী সম্পাদক নিজে।

শুক্রবার (১৯ জুন) ফেসবুকে তিনি লিখেছেন, ‘‌বাবা বলতেন, জীবনটা কঠিনরে বাবা। তখন বুঝিনি! এখন দেখি বাবা-মার জীবন কত সরল পুতপবিত্র ছিল! বাবা-মা বেঁচে থাকতে নিজের কোন দুঃসময়ে তাদের বলতাম, দোয়া করবেন। কোন কিছুর জন্য তা বলতে হতো না। এখনো আমি আমার বাবা-মার দোয়াকেই বড় মনে করি। তারা নেই, তবু আছেন। কারণ আমার বাবা-মা আল্লাহ ভীরু, সহজ-সরল, সত্যবাদী, সাদামাটা, পবিত্র মানুষ ছিলেন।যেখানেই থাকুন দোয়া আছে বিশ্বাস করি।

‘আর জীবন এখন দেখি পায়ে পায়ে কঠিন। কঠিন পরীক্ষা দিতে দিতেই শেষ হতে চললো। চরম কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে এটুকু আশা, আল্লাহ আমার সন্তানদের আকুতি নিশ্চয় শুনবেন। মেয়েটি অস্থিরতা করছে। ছেলেটি দূরে সারারাত নির্ঘুম ছিল। নিজের জীবনে শত আঘাত, হৃদয়ের জখম, যন্ত্রণা সহ্য করা যায়, সন্তানের কষ্ট দেখা যায় না। চন্দ্রস্মিতার নেগেটিভ এলেও তাদের মার করোনা পজিটিভ। হাসপাতালে অক্সিজেন চলছে। নেগেটিভ হয়ে তার সন্তানদের কাছে ফিরে আসুক। অপার স্নেহে তার সন্তানদের বুকে টেনে নিক। সন্তানইতো মায়েদের জীবন। সন্তানদেরও বেলা শেষে মা-ই পরম আশ্রয়।

‘আমি সবাইকে দোয়া করতে অনুরোধ করছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

করোনায় আক্রান্ত সাংবাদিক পীর হাবিবুর রহমানের স্ত্রী

আপডেট টাইম : ১২:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০