ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান বলিউড তারকাদের প্রতি

বিনোদন ডেস্ক : চীনা পণ্যের বিজ্ঞাপন না করার জন্য বলিউড তারকাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এই আহ্বান জানিয়েছে।

ইন্দো-চীন সীমান্তে উত্তেজনার কারণে অনেকেই বেশ কিছুদিন ধরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দিয়ে আসছেন। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সিএআইটি।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফসহ অন্যদের চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান জানায়। এছাড়া অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন তারকাকে চীনা পণ্য বর্জনের জন্য ‘ভারতীয় সামান-হামারা অভিমান’ ক্যাম্পেইনে যোগ দিতে অনুরোধ করেছে ব্যবসায়ীক সংগঠনটি।

এর আগে আরশাদ ওয়ার্সি, মিলিন্দ সুমন, রণবীর শোরের মতো বলিউড তারকারা চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি নিজেরাও চীনা পণ্য ব্যবহার করবেন না বলে জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান বলিউড তারকাদের প্রতি

আপডেট টাইম : ০৯:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০