ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

শ্রীমঙ্গল জামে মসজিদের ইমামসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) ঢাকা ল্যাব থেকে এই চার জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আবু নাহিদ।

এ নিয়ে এই উপজেলায় মোট ৪২ জন ভাইরাসটিতে আক্রান্ত হলেন। এর মধ্য ২৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুই জন।

ডা. মোহাম্মদ আবু নাহিদ জানান, নতুন শনাক্ত চার জনের মধ্যে একজন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী (৫৫)। বাসা পৌর শহরের আর কে মিশন রোডে। একই সড়কের ৪১ বছর বয়সের একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (২৮) আক্রান্ত হয়েছেন। তিনি থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে। অন্য একজন ৩৫ বছরের যুবক। তার বাড়ি শহরের জেটি সড়কে।

তিনি আরও জানান, এদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। সেখান থেকে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা এখন নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

শ্রীমঙ্গল জামে মসজিদের ইমামসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

আপডেট টাইম : ১০:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০