ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নারায়ণগঞ্জে বিয়ের দাবিতে ১৩২ কেভির বিদ্যুতের টাওয়ারে যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজির বিহারি ক্যাম্প সংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ-ডাচবাংলা পাওয়ার প্ল্যান্টের ১৭০ ফুট উঁচু এক লাখ ৩২ হাজার (১৩২ কেভি) ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারে হঠাৎই উঠে পড়ে বিপ্লব মিয়া (২৬) নামে এক যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি দাবি জানায় বিপ্লব। পরে পরিবারের সদস্যদের অনুরোধ ও অন্যান্যদের চেষ্টায় আড়াই ঘণ্টা পর তাকে নিচে নামানো সম্ভব হয়। শনিবার (২০ জুন) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ জানায়, বিহারি ক্যাম্পের বাসিন্দা বিপ্লব তার প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে শনিবার রাতে ১৩২ কেভির বৈদ্যুতিক টাওয়ারের ৮০ ফুট উঁচুতে উঠে পড়ে। পাশেই দড়ি বেঁধে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখে সে। পরে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যরা অনুরোধ করেও তাকে নিচে নামতে রাজি করানো যাচ্ছিলো না। প্রায় এক ঘণ্টা পর ক্যাম্পের ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশেপাশের লোকজনের চিৎকারে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের এগিয়ে যেতে দেখে পুনরায় সে ওপরে উঠতে থাকে। এরপর তার ভাই বাবুর কথায় কিছুটা নিচে নেমে আসে। পরে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী ওপরে উঠে তাকে আটকে ফেলেন। পরে বেল্ট দিয়ে বেঁধে তাকে নামিয়ে আনা হয়।

আদমমি ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানায়, বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে অক্ষত অবস্থায় বিপ্লবকে নিচে নামিয়ে আনা হয়।

বিপ্লবের বাবা রিয়াজউদ্দিন জানান, তার ছেলে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনকে হুমকি-ধমকিসহ নানা ঘটনা ঘটায়। বেশ কয়েকদিন ধরে সে একই ক্যাম্পের একটি মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চাইছিল। সম্মতি না দেওয়ায় সে এই ঘটনা ঘটায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, বিয়ের দাবিতে টাওয়ারের ৮০ ফুট উঁচুতে উঠে পড়েছিল ওই যুবক। পরে থানা পুলিশ ও আদমজীর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে নামিয়ে এনে পরিবারের কাছে দিয়ে দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নারায়ণগঞ্জে বিয়ের দাবিতে ১৩২ কেভির বিদ্যুতের টাওয়ারে যুবক

আপডেট টাইম : ০৩:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০