ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মাগুইরের গোলে সেমিফাইনালে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (২৭ জুন) রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ১০ জনের নরউইচ সিটিকে হারিয়ে শেষ চারে নাম লেখায় রেড ডেভিলসরা। এ নিয়ে ৩০তম বারের মতো এফএ কাপের সেমিফাইনালে নাম লেখালো ম্যানইউ।

পাশাপাশি এই জয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচে জয় তুলে নিলো ওল্ড ট্রাফোর্ডের দলটি।

কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫১ মিনিটে ওডিওন ইগহালো গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। ৭৫ মিনিটে নরউইচের টড ক্যান্টওয়েল গোল করে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ। ৮৯ মিনিটে নরউইচের টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় নরউইচ। ১০ জন নিয়েও অতিরিক্ত সময়ে দারুণ লড়াই করে তারা। কিন্তু অন্তিম মুহূর্তে (১১৮ মিনিটে) হ্যারি মাগুইর গোল করে সেমিফাইনালের টিকিট পাইয়ে দেন ম্যানইউকে।

অবশ্য এমন জয়ে মন ভরেনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে ‍গুনার শুলসারের, ‘এটা আসলে মনোমুগ্ধকর পারফম্যান্স ছিল না। আমরা নরউইচের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। তাদের কাঁপিয়ে দিতে পারিনি। তবে সেমিফাইনালে জায়গা করে নিতে পেরে আমি আনন্দিত। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মাগুইরের গোলে সেমিফাইনালে ম্যানইউ

আপডেট টাইম : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০