ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

টঙ্গীতে মহিলা নেত্রী শিল্পীর টর্চারসেল!

শেখ রাজীব হাসান,নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায় মহিলা নেত্রী শিল্পী আক্তার ও তার ভাই মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। ওই সন্ত্রাসী দ্বারা পরিচালিত হয় টর্চারসেল।
অপহৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, টঙ্গীতে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন যাবত বসবাসকারী জালাল (২৫), খোকন (২৭) ও মোঃ রনি (৩০)। গত ২ জুলাই অভিনব কৌশলে চুরির অপবাদ দিয়ে শিল্পী ও তার ভাই মুন্না তাদেরকে টর্চারসেলে আটক রেখে ইলেকট্রিক শকসহ বিভিন্ন কায়দায় নির্যাতন করে আসছিল। দীর্ঘ ৯ দিন একটি অন্ধকার ঘরে ৩জনকে আটকে রেখে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়াও পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০হাজার টাকা দেওয়ার পরেও জিম্মি থাকা ৩ জনের পরিবারের কাছে মুক্তিপন বাবদ ৩ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত ৩ লাখ টাকা না দিলে তাদেরকে মেরে গুম করার হুমকিও দেয়া হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-(১৮/০৭/২০২০)। ধারা-৩৬৫, ৩৮৬, ৩৮৭, ৩২৩ ও ৫০৬ পেনাল কোড।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ শাহিন মোল্লা বলে, অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এস আই আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শিল্পীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় শিল্পী আক্তারের বাড়ির টর্চারসেলে আটকে রাখা অপহৃত জালাল, খোকন ও মো: রনিকে উদ্ধার করি। এ সময় শিল্পীর ভাই মুন্নাকে আটক করলেও ঘটনার মূল হোতা শিল্পী আক্তারকে খোঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পীর ভাই মুন্না নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

টঙ্গীতে মহিলা নেত্রী শিল্পীর টর্চারসেল!

আপডেট টাইম : ১০:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০