ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

যেখানে প্রথম ডি গিয়া

ডেস্ক:  ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে সাউদাম্পটনের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে রেড ডেভিলদের গোলরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন ডেভিড ডি গিয়া। ইপিএলের সফলতম দলটির প্রথম বিদেশি গোলরক্ষক হিসেবে ৪০০ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

এই রেকর্ড গড়ার পথে ডি গিয়া ওল্ড ট্রাফোর্ডের সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেলকে টপকে গেছেন। ম্যানইউয়ের বিদেশি গোলরক্ষকদের মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৮ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন স্মাইকেল।

রেকর্ড গড়ার পর ডি গিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ইউনাইটেডের হয়ে এতগুলো ম্যাচ খেলতে পেরে আনন্দিত। ৪০০তম ম্যাচে খেলা নিঃসন্দেহে দারুণ বিষয়।

অবশ্য ইউনাইটেডের হয়ে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে এখনো অনেক দূরে আছেন ডি গিয়া। এই রেকর্ডটি এখনো অটুট রেখেছেন অ্যালেক্স স্টিফেনি। সাবেক এই ইংলিশ গোলরক্ষক রেড ডেভিলদের গোলপোস্টের নিচে মোট ৫৩৯ বার দাঁড়িয়েছেন।

২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ডি গিয়া। এই ক্লাবে তিনি আরো ১০ বছর থাকার ব্যাপার আশাবাদী। সেটা সম্ভব হলে তার পক্ষে স্টিফেনির রেকর্ডটি নিজের করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

যেখানে প্রথম ডি গিয়া

আপডেট টাইম : ১২:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০