ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

 অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। হ্যামস্ট্রিং ও কাফ পেশীর চোটের কারণে তাঁকে ভারতের বিপক্ষে চলমান হোম সিরিজে বিশ্রাম দিয়েছিল নিউজিল্যান্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অস্ট্রেলিয়া সফরে নিজের ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করার প্রত্যাশায় থাকা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম দলে ও’রুর্কের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ইতোমধ্যে শক্তিশালী পেস আক্রমণে ও’রুর্কের অন্তর্ভুক্তি দলকে আরও সমৃদ্ধ করবে।

লাথাম বলেন, “ইতোমধ্যে শক্তিশালী পেস ইউনিটে উইলকে ফিরিয়ে আনতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার।”

তিনি আরও বলেন, “তাঁর উচ্চতা এবং গতির সঙ্গে ডানহাতি ব্যাটারের দিকে বল ভেতরে ঢোকানোর দক্ষতা আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি দলের অন্য বোলারদের দক্ষতার সঙ্গে এটি দারুণভাবে মানিয়ে যাবে।”

ও’রুর্ক ছাড়াও দলে ফিরেছেন মাইকেল রে, ডিন ফক্সক্রফট ও ম্যাট ফিশার। তবে চোটের কারণে অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার দলে জায়গা পাননি।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতের হাড় ভাঙার কারণে ছিটকে যাওয়া স্যান্টনার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা টিকনার সফরের শেষ দিকে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারেন।

আগামী ৯ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের এই সিরিজ। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

বক্সিং ডে টেস্টের আয়োজক মেলবোর্ন। আগামী বছরের ৪ থেকে ৮ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল:

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

আপডেট টাইম : ০৯:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬