ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক : বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে তিনি এই অঙ্গীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইজেনকোট জানান, এক সপ্তাহ আগেই তিনি সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন এবং প্রতিটি পথের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সব ধরনের সম্ভাবনা কাজে লাগানোর অঙ্গীকার করেছিলেন।

এক্সপোস্টে তিনি জানান, চিহ্নিত সেসব পথ থেকে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং সহযোগিতার আগ্রহ দেখা গেছে; যার ফলে একটি জোট গঠন, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এবং নতুন সরকারের জন্য নীতিগত রূপরেখা তৈরি করা সম্ভব হয়েছে।

তবে বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি সঙ্গে প্রকাশ্য কিংবা পর্দার আড়ালের আলোচনা—কোথাও কোনো অগ্রগতি হয়নি বলেও স্বীকার করেছেন ইসরায়েলি রাজনৈতিক দল ইয়াশার পার্টির প্রেসিডেন্ট।

এক্সপোস্টে আইজেনকোট জানান, গত দু সপ্তাহে ইয়াশার এবং লিকুদ পার্টির প্রতিনিধি দল পাঁচবার বৈঠকে বসেছে। কিন্তু আলোচনা জোরদার করার জন্য তার দলের দেওয়া প্রস্তাবগুলো লিকুদ বারবার প্রত্যাখ্যান করেছে।

“লিকুদের যদি সত্যিই সমঝোতায় পৌঁছানোর সদিচ্ছা থাকত, তবে দুই সপ্তাহ সময় এবং পাঁচটি বৈঠকই যথেষ্ট ছিল। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো ধরনের অগ্রগতি সাধনে লিকুদ কোনো আগ্রহই দেখায়নি”, এক্সপোস্টে বলেছেন আইজেনকোট।

তার অভিযোগ, বৈঠকে আলোচনার সময় লিকুদ পার্টির প্রতিনিধিরা কেবল ক্ষমতা ভাগাভাগি, যেমন প্রধানমন্ত্রীর দায়িত্ব পর্যায়ক্রমে পালন করা—এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, অথচ ইসরায়েলি নাগরিকদের জীবনকে প্রভাবিত করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে গেছে।

এছাড়া গত দুই সপ্তাহজুড়ে লিকুদ কোনো ছাড় দিতে বা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছে।

“লিকুদ কি সত্যিই কোনো সমঝোতা বা অংশীদারিত্বের জন্য আলোচনায় বসবে—যার জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন—নাকি তারা তাদের ভাষায় রাজনৈতিক তামাশা ও সময়ক্ষেপণের কৌশল চালিয়ে যাবে”, এক্সপোস্টে প্রশ্ন রেখেছেন আইজেনকোট।

তবে তিনি জোর দিয়ে বলেন, লিকুদ পার্টি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রকৃত সদিচ্ছা দেখায় এবং সমঝোতায় পৌঁছানোর মতো সাহসী সিদ্ধান্ত নেয়, তবে তাদের জন্য তার দরজা খোলা থাকবে।

জোট চুক্তি

এক্সপোস্টে আইজেনকোট এই সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন; যার মধ্যে রয়েছে ‘ইসরায়েল বেইতেইনু’ ও ‘ডেমোক্র্যাটস’ দলের সঙ্গে দুটি জোট চুক্তি স্বাক্ষর। তিনি আরও জানান যে,‘টুগেদার পার্টির সঙ্গেও যত দ্রুত সম্ভব একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চলছে।

আইজেনকোট জোর দিয়ে বলেন, “দলগুলোর মধ্যকার মতপার্থক্য যেন আমাদের মূল লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের লক্ষ্য এমন একটি নতুন সরকার গঠন করা, যা ইসরায়েলের ইহুদি, গণতান্ত্রিক ও উদারনৈতিক চরিত্রকে সমুন্নত রাখবে এবং সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, সরকার গঠনের জন্য আইজেনকোটের প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে তিনি চাইলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আরও ১৪ দিনের সময় বাড়ানোর অনুরোধ করতে পারেন—যা আর বাড়ানো সম্ভব হবে না।

আইজেনকোট অবশ্য জানিয়েছেন যে তিনি আগামী ৬ ডিসেম্বরের মধ্যেই তিনি সরকার গঠন করতে চান।

শুক্রবারের এক্সপোস্টে আইজেনকোট বলেছেন, “আমি নতুন সরকার গঠনের জন্য আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। হাতে মাত্র আট দিন সময় আছে, আর এই সময়ের মধ্যেই আমি কাজটি সম্পন্ন করতে বদ্ধপরিকর।”

সূত্র : আনাদোলু এজেন্সি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা!

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

আপডেট টাইম : ০৭:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬