ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাস্টার পাড়া এলাকা থেকে মা-বাবা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিড়ে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’

নিহতরা হলেন, ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম ওরফে বুচি (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়া (১০)।

ওসি জানান, কিছুদিন আগে আব্দুল গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন-চারদিন ধরে তাদের কোনও সারা-শব্দ পাওয়া যাচ্ছিলো না। বাইরে থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। আজ সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে বাড়িটি ঘিরে রেখেছেন। জেলা পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ‘ঘটনাস্থলে একটি কুড়াল পাওয়া গেছে। নিহতদের শরীরে কুড়ালের আঘাতের চিহ্ন রয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিনের সদস্য, ডিবি, র‌্যাবসহ গোয়েন্দা পুলিশ রয়েছে। তারা ঘটনা উৎঘাটনে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই খুনের কারণ জানা যাবে। এছাড়াও দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০