সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

খসরু চৌধূরীকে ঢাকা-১৮ আসনের সাংসদ হিসেবে দেখতে চায় এলাকাবাসী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৭৯ বার পঠিত

এম.পারভেজ: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসন শূণ্য হয়ে যায়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী শূণ্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা রয়েছে। উপ-নির্বাচনের এই সময়ে বৃহত্তর উত্তরার রাজনীতির ধারা প্রতি ধারা অনেকটাই পাল্টেছে।

তবে এবারের উপ-নির্বাচনকে সামনে রেখে এখনও অনেক রাজনীতিবীদ ও ব্যবসায়ী প্রার্থী মাঠে নামার অপেক্ষায় আছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত আরালে থাকা এসব নেতারা মাঠে আসলে নির্বচন কেন্দ্রিক জলপনা কল্পনার আরো ডালপালা গজাতে পারে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন তরুন ব্যবসায়ী আলহাজ্ব মোঃ খসরু চৌধূরী। তিনি ছিলেন মরহুম এ্যাডভোকেট সাহারা খাতুনের বিশ্বস্থ কর্মী। সাবেক ছাত্রলীগ নেতা ও সফল ব্যবসায়ী নীপা গ্রুপ অব ইন্ডিাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধূরীকে ঢাকা-১৮ আসনের সর্ব স্তরের জনগণ এম পি হিসাবে কাছে পেতে চায় এমনটাই আশা ব্যক্ত করেছেন তার অনুসারীরা।

তিনি ঢাকা-১৮ আসনের ৭টি থানার প্রতি ওয়ার্ডে তার কে সি ফাউন্ডেশনের কমিটি গঠন করে নিম্ন আয়ের অসহায় মানুষ, কর্মহিন, বেকার জনগোষ্ঠি, ফুটপাত ও বস্তিতে থাকা পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা এই নিরহংকারী মানব সেবী সম্প্রতি করোনা ভাইরাস পাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে যাওয়া অসহায় পরিবারের পাশে দাড়ানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান অনেকটাই ভাল। তিনি ইতি মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সাথে ব্যক্তিগত যোগাযোগ বাড়িছেন। অনেকের মতে খসরু চৌধুরীর নীপা গ্রুপ অব ইন্ডিাষ্ট্রিজ লিমিটেড এর প্রতিষ্ঠান, ১। নীপা ফ্যাশন ওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, ২। সেলিনা এ্যাপারেলস্ লিমিডেট, ৩। নীপা নীট ওয়্যার কোম্পানী, ৪। কে. সি বটম এন্ড শার্ট ওয়্যার কোম্পানী, ৫। কে.সি ওয়াশিং প্ল্যান্ট, ৬। কে.সি জ্যাকেট ওয়্যার কোম্পানী, ৭। কে.সি হসপিটাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার, ৮। কে.সি মডেল স্কুল এন্ড কলেজ, ৯। হোটেল সী উত্তরা এবং কে সি ফাউন্ডেশন সহ সকল প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার কর্মকর্তা কর্মচারী সহ নিজস্ব বলয় নিয়ে পুরোপুরি মাঠে নামতে পারলে তার অবস্থান নিঃসন্দেহে ভাল হতে পারে। এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের হাই লেভেলে তার যথেষ্ঠ গ্রহণ যোগ্যতাও রয়েছে। তিনি দলীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে অনুদান প্রদান এবং স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সর্বাধিক অনুদান প্রদান করে দলীয় আনুগত্যের জায়গাটিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এ অবস্থায় তাকে মাঠে পেয়ে তার অনুসারীরা এবং স্থানীয় সকল রাজনৈতিক তৃনমূল নেতাকর্মীরা মহা খুশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com