ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন

কানাডার বিখ্যাত খাবার ‘পুতিন’ এবার জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। কানাডীয় নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ খাবার হিসেবে এটি পাঠানো হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)।

তবে মহাকাশযাত্রার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফরাসিভাষী প্রদেশ কুইবেকের জনপ্রিয় এই খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্যসংক্রান্ত নির্দেশনা মেনে কানাডিয়ান স্পেস এজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।

ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জশ যখন তার প্রিয় পুটিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’

খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন

আপডেট টাইম : ১২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬