কেশবপুর উপজেলার দুই নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে, কেশপুর উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে শুক্রবার (২৭ নভেম্বর)সন্ধ্যায় সাগরদাঁড়ি ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে চিংড়া বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে চিংড়া বাজারে যুবদলের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এসময় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য প্রদান করেন কেশবপুর উপজেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান বক্তব্য প্রদান করেন।
প্রিন্ট
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি 





















