দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলার চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ (নভেম্বর) সন্ধ্যা ছয়টা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের উপস্থিতিতে বিশাল মিছিলটি ভান্ডারখোলা বাবুর মোড় হতে ভান্ডারখোলা বাজারের সড়ক প্রদক্ষীন শেষে মিছিলটি আবার বাজারের ভিতর এসে শেষ হয়। মিছিলে প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মি অংশ নেয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস দপ্তর সম্পাদক ফারুক খান ।ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গাজী কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, এছাড়া ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদলের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি আবুল হোসেন আজাদ হুশিয়ারি উচ্চারন করে বলেন, এদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কোন স্থান নেই। সকল নৈরাজ্যসৃষ্টিকারি সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনার জন্য তারা পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানোসহ ফাঁসির দন্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবী জানান নেতৃবৃন্দ।
প্রিন্ট
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি 





















