ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ জাহাজে হা/ম/লায় আ/হত লিবিয়ার নৌবাহিনীর দুই সদস্যের মৃ/ত্যু

লিবিয়ার বেনগাজির কাছে রুশ জাহাজে হামলার ঘটনায় আহত দেশটির নৌবাহিনীর দুই সদস্য মারা গেছেন। ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছিল।

পূর্ব লিবিয়ার প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিহত দুই সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব লিবিয়ার প্রশাসনের ওই কর্মকর্তা ও সামরিক কমান্ডার মার্শাল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও গর্বের সঙ্গে আজ আমি আমাদের নৌবাহিনীর দুই বীর সদস্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

উল্লেখ্য, জাতিসংঘ-স্বীকৃত লিবিয়া সরকারের প্রতিদ্বন্দ্বী প্রশাসন পূর্বাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। মার্শাল খলিফা হাফতার ওই প্রশাসনের সামরিক কমান্ডার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রুশ জাহাজে হা/ম/লায় আ/হত লিবিয়ার নৌবাহিনীর দুই সদস্যের মৃ/ত্যু

আপডেট টাইম : ১২:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬