ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সাকিবকে পন্টিং বেছে নিয়েছেন বিশ্বকাপের ডেঞ্জার ম্যান

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: বিশ্বকাপ শুরুর আগে আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। যা তিনি নিজের দখলে রেখেছেন গত ৮-৯ বছর ধরেই।

র‍্যাংকিংয়ে সাকিবের এই শ্রেষ্ঠত্ব শুধু কাগজে-কলমেই নয়, থাকবে মাঠেও প্রভাব- এমনটাই মনে করছেন তিনবারের বিশ্বকাপজয়ী খেলোয়াড়, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাই তো তিনি সাকিবকে বেছে নিয়েছেন বিশ্বকাপের ডেঞ্জার ম্যান হিসেবে।
ক্রিকেট ডট কম অস্ট্রেলিয়া ওয়েবসাইটে পন্টিংকে বলা হয় বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে কে হতে পারেন ভয়ঙ্কর একজন, তা বাছাই করতে। উত্তরে পন্টিং বলেন সাকিব আল হাসানের নাম। নিজের এ উত্তরের পেছনে বিশদ ব্যাখ্যাও দেন তিনি।

পন্টিং বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের জন্য আমার ডেঞ্জার ম্যান হবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে খেলে আসছেন এ বাঁহাতি অলরাউন্ডার। ভিন্ন ভিন্ন জায়গায় রান করে থাকেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। স্কয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী। ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ড ম্যান অঞ্চলে রান তুলতে পারেন।

বোলার হিসেবে সাকিব যথেষ্ট চতুর। সে কখনই বড় টার্ন করানো স্পিনার ছিল না। গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশিরভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করেন। সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম। গতি ও ফ্লাইটে পরিবর্তন এনে উইকেট নেয়ার চেষ্টা করেন তিনি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। বিগ ব্যাশে খেলেছেন, আইপিএলে খেলছেন গত ছয়-সাত বছর ধরে। আপনি যদি বাংলাদেশ দলের দিকে তাকান, তাহলে সাকিব ও তামিমের দিকে নজর যেতে বাধ্য।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সাকিবকে পন্টিং বেছে নিয়েছেন বিশ্বকাপের ডেঞ্জার ম্যান

আপডেট টাইম : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯