ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

কাজী অনিক দুই বছর নিষিদ্ধ মাদক সেবনের কারনে

ক্রীড়া প্রতিবেদক: ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ হলেন বাঁহাতি পেসার কাজী অনিক। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৮ সালের নভেম্বরে কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগের এক ম্যাচে মিথামফিটেমাইন গ্রহণ করে খেলতে নেমেছিলেন অনিক। ম্যাচ চলাকালিন তার ডোপ টেস্ট করানো হয়। সেই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি সম্ভাবনাময়ী এ পেসার। পরবর্তী সময়ে তিনি এ বিষয়টি স্বীকার করে নেন; এবং অ্যান্টি ডোপিং ধারা ভাঙায় সকল ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞাও মেনে নেন।

ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলা ওই ম্যাচটিই হয়ে আছে তার শেষ প্রথম শ্রেণির ম্যাচ। মিথামফিটেমাইন পদার্থটি একটি উদ্দীপক হিসেবে আইসিসির নিষিদ্ধ তালিকায় ২০১৮ থেকে অন্তর্ভুক্ত। বিসিবির অ্যান্টি ডোপিং কোড ২.১ এর আওতায় নিষিদ্ধ হন অনিক। এই বাঁহাতি পেসারের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। তিনি ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় আবার ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো কিছুতে ফিরতে পারবেন।

অনিক ২০১৮ সালে নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ১৯ গড়ে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। এছাড়া চারটি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ উইকেট, ২৬ লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। অনিক নিজের বিপিএল অভিষেকে রাজশাহী কিংসের হয়ে ১১ উইকেট শিকার করেছিলেন। যেখানে অভিষেকে চার উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বিপিএলে সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের হয়েও খেলেছিলেন এক আসরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

কাজী অনিক দুই বছর নিষিদ্ধ মাদক সেবনের কারনে

আপডেট টাইম : ০৮:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০