ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

রোহিঙ্গা ইস্যু ওআইসি সম্মেলনে গুরুত্ব পাবে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদি আরবে অনুষ্ঠিতব্য এবারের ওআইসি সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানা গেছে।

আগামী ৩১ মে মক্কা নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির এই চতুর্দশ ইসলামিক সম্মেলন। তিন দিনের জাপান সফর শেষে ওইদিনই টোকিও থেকে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। এ সম্মেলনে ওআইসির সদস্য রাষ্ট্র, অবজার্ভার রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানসমূহ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ মোট ১৪৮টি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এই শীর্ষ সম্মেলন থেকে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে মামলা করার প্রক্রিয়াটি এগিয়ে নেয়া যাবে বলে আশা করা যায়।

এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পাশাপাশি সাইড লাইনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ড. মোমেন জানান, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি কিছু মুসলিম দেশে সংঘাত ও অন্তর্দ্বন্দ্ব বিশ্বব্যাপী মুসলমানরা যে ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে কিভাবে সেগুলোর সমাধান করা যায়, বিশ্বব্যাপী যে ইসলাম ফোবিয়া তৈরি হয়েছে তা দূরীকরণের উপায়, মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়নে কর্মপরিকল্পনা, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সহযোগিতা এগিয়ে নেয়া, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক ওআইসি এজেন্ডা প্রভৃতি বিষয় আলোচনায় স্থান পাবে।

এ ছাড়াও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং প্যালেস্টাইন ও আলকুদস বিষয়ে প্যালেস্টাইনীদের ন্যায়সঙ্গত দাবি ও অধিকারের বিষয় আলোচনায় বরাবরের মতোই গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

ড. মোমেন বলেন, ‘সমস্ত ঘটনাপ্রবাহ এবং আনুষঙ্গিক সম্ভাবনা-সম্ভার (পসিবিলিটি ফ্রন্টিয়ার) পর্যালোচনা করে এটি প্রতীয়মান যে, আসন্ন চতুর্দশ ওআইসি শীর্ষ সম্মেলন আন্তর্জাতিক কূটনৈতিক এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে পরিগণিত হবার সবগুলো গুণাবলী অর্জন করতে চলেছে।’

২০১৯ সালের ওআইসি শীর্ষ সম্মেলন অনেকগুলো নাটকীয় ঘটনার মধ্য দিয়ে পরিভ্রমণ করে শেষ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, প্রথমে এই শীর্ষ সম্মেলন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় অনুষ্ঠিত হবার কথা ছিল। গাম্বিয়া ২০১৯ সালের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব থেকে সরে আসে এবং এর পরবর্তী (অর্থাৎ পঞ্চদশ ওআইসি শীর্ষ সম্মেলন) অনুষ্ঠানের জন্য পুনরায় প্রস্তাবনা পেশ করে।

ইতোমধ্যে চতুর্দশ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ২৮-৩০ মে ২০১৯ তারিখে রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী পর্যায়ের অ্যাডহক বৈঠক গাম্বিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

রোহিঙ্গা ইস্যু ওআইসি সম্মেলনে গুরুত্ব পাবে

আপডেট টাইম : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯