ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ময়মনসিংহে অপহরণের ২৬ দিনের মাথায় স্কুলছাত্রী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার পালগাঁও গ্রাম থেকে অপহরণের ২৬ দিনের মাথায় কবিতা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার (২৯ জুলাই) ভোরে গাজীপুরের চতর বাজার এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জাহাঙ্গীর হোসেনকে (২০) আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ভালুকার পালগাঁও গ্রামের মো. কাইম উদ্দিনের কন্যা কবিতা আক্তার পাশের চাচার বাড়ি যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেন গংরা তাকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যায়। এ ঘটনায় কবিতার পিতা মো. কাইম উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু আদালতে সিআর মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামি জাহাঙ্গীর ও ভিকটিমকে আদালতে সোপর্দ করার কথা জানান পুলিশ সুপার। কবিতা আক্তার স্থানীয় পালগাঁও হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

ময়মনসিংহে অপহরণের ২৬ দিনের মাথায় স্কুলছাত্রী উদ্ধার

আপডেট টাইম : ১১:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০