ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বদলে গেল তোসিফের ঠিকানা ;শেষ আশ্রয় এখন মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে

নিজস্ব সংবাদদতা : নাম তোসিফ, বয়স মাত্র ৬ বছর। আধো-আধো গলায় নিজের নামটা, বাবার নাম ‘শরীফ’ আর মায়ের নাম ‘লাইজু’ স্পষ্ট করে বলতে পারে সে। বলতে পারে বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। কিন্তু নিজের চেনা ঘরের বারান্দায় ফেরার পথটুকু জানে না অবুঝ এই শিশুটি। একবিংশ শতাব্দীর ব্যস্ত নগরী ঢাকায় হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে কোনো মা-বাবা এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত ঠিকানা বদলে তোসিফের জায়গা হয়েছে মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, গত ২৪ জুন সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত এলাকার একটি রাস্তায় শিশুটিকে একা, ভয়ার্ত চোখে ঘুরে বেড়াতে দেখেন এক পথচারী। চোখে-মুখে আপনজন হারানোর বোবা আকুলতা। মানবিক ওই পথচারী তাকে উদ্ধার করে খিলক্ষেত থানায় নিয়ে আসেন।

থানার নারী ও শিশু ডেস্কে দায়িত্বরত অফিসাররা তাকে বিশেষ মমতায় রাখেন। খিলক্ষেত থানার ফাইলের স্তূপে রাখা ব্রাউন খামের ওপর পরম শান্তিতে ঘুমিয়ে থাকা তোসিফের ছবি দেখলে যেকোনো মানুষের বুক কেঁপে ওঠে। সে জানে না, নিষ্পাপ ঘুমের আড়ালে লুকিয়ে আছে কতটা কঠিন বাস্তবতা।

শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী—নাম তোসিফ, বাবা শরীফ, মা লাইজু, বাড়ি নোয়াখালী হাতিয়া। কিন্তু কীভাবে হাতিয়া থেকে খিলক্ষেতে এলো, কার সঙ্গে এলো, কিছুই বলতে পারছে না।

পরিবার খুঁজে বের করতে খিলক্ষেত থানা তাৎক্ষণিক যোগাযোগ করে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবালের সঙ্গে। তোসিফের ছবিসহ সহায়তা চাওয়া হয়।

জাহিদ ইকবাল আন্তরিকতার সঙ্গে ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধার গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করেন।

মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে হাজারো মানুষের কাছে। অনেকে শেয়ার করে সহমর্মিতা জানান। কিন্তু দিন গড়িয়ে রাত নামলেও কোনো ফোন আসেনি থানায়। খিলক্ষেত-নিকুঞ্জের কোনো পরিবার দাবি করেনি শিশুটিকে। নোয়াখালী হাতিয়া থেকেও কোনো সূত্র মেলেনি। ডিএমপি কন্ট্রোল রুম থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়, খিলক্ষেত থানার ফেসবুক পেজেও ছবিসহ তথ্য আপডেট দেওয়া হয়। সব চেষ্টাই ব্যর্থ হয়।

থানায় দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো স্বজন না আসায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও লালন-পালনের স্বার্থে ২৫ জুন তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পুলিশের চেনা কোল ছেড়ে অচেনা পরিবেশে পা রাখে তোসিফ।

খিলক্ষেত থানা পুলিশ বলছে, প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবু এক বুক একাকীত্ব আর অজানা আতঙ্ক নিয়ে শিশুটির ঠিকানা এখন আশ্রয়কেন্দ্রের চার দেয়াল।

আমরা এখনো আশা হারাইনি। আপনার একটি শেয়ার, একটি ফোনকল হয়তো হাতিয়ার কোনো মা-বাবার চোখে পড়বে। ফিরিয়ে দিতে পারে তোসিফের মুখের চেনা হাসি, মায়ের বুকে তার প্রাণের টুকরো।

কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের খোঁজ জানলে দ্রুত যোগাযোগ করুন:

খিলক্ষেত থানা: ০১৭৪৩ ২৫২৬৭৯

সরকারি আশ্রয়কেন্দ্র, মিরপুর: ০১৭১ ০৩৪২৬৮

আসুন, মানবিকতার টানে এক হই। যেন তোসিফ আর বেশিদিন অচেনা আশ্রয়ে না থাকে, দ্রুত ফিরে যায় নিজের মায়ের কোলে, নিজের নীড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

বদলে গেল তোসিফের ঠিকানা ;শেষ আশ্রয় এখন মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে

আপডেট টাইম : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬