ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আবদুল মান্নানের প্রতি বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার (৫ আগস্ট) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরদেহ আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা কফিনে পুস্পস্তবক অর্পণ করেন। একই সাথে তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনের পুস্পমাল্য অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, আবদুল মান্নান শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি এদেশের একজন প্রতিথযশা কর্মী মানুষ ছিলেন। তিনি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। আমার তার পাশে আসার যতটুকু সুযোগ হয়েছে-এরকম সৎ, আন্তরিক, নিষ্ঠাবান, যোগ্য মানুষকে রাজনীতিতে খুব কম দেখেছি।

শ্রদ্ধা নিবেদন পর্বের আগে নয়াপল্টনে কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা হয়। এতে মহাসচিব ছাড়াও ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন অসীম, মীর সরাফত আলী সপু, কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, ইশরাক হোসেন, খন্দকার আবু আশফাক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্রদলের ফজলুর রহমান খোকনসহ নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান (৭৮)।

১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ-দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সংসদ নির্বাচিত হন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আবদুল মান্নানের প্রতি বিএনপির শ্রদ্ধা

আপডেট টাইম : ১২:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০