ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি

বিনোদন ডেস্ক: বক্স অফিসে নতুন চলচ্চিত্র ‘আওয়ারাপন টু’-এর দাপুটে সাফল্যের মাঝেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বেশ কিছুদিন ধরে শারীরিক অস্বস্তিতে ভোগার পর মুম্বাইয়ে পরীক্ষা করালে তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আপাতত তাকে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সম্প্রতি কাজের সূত্রে ভারতের রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বাই ফেরেন ইমরান। এর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেননি এই অভিনেতা। এ ঘটনার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃখপ্রকাশ করে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

শারীরিক অসুস্থতার খবর এলেও বক্স অফিসে ‘আওয়ারাপন টু’ সিনেমার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ভারতের বাজারে ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’ সিনেমার মোট আয়কে ছাড়িয়ে যায়। এছাড়া প্রথম শনিবারের মধ্যেই এটি ইমরান হাশমির পূর্ববর্তী হিট সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে। বক্স অফিস দৌড়ে এটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটির চেয়েও বেশ এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। পুরোনো চেনা রূপে ইমরান হাশমির পর্দায় ফেরা দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি

আপডেট টাইম : ০১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬