ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

মিরপুর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলি

নিজস্ব প্রতিবেদক: পল্লবী থানায় বোমা বিস্ফোরণের দশ দিনের মাথায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারসহ ছয় কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এক আদেশে তাদের বদলির নির্দেশ দেন।

আদেশ অনুযায়ী- ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমদকে উপপুলিশ কমিশনার (প্রটেকশন), পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপকমিশনার (অপারেশনস), সহকারী কমিশনার মো. ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে লালাবাগ গোয়েন্দা বিভাগে এবং পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই একই আদেশে ডিএমপির আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানান তিনি। গত ২৯ জুলাই মিরপুরের পল্লবী থানার ভেতর বোমা বিস্ফোরিত হয়। এতে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

মিরপুর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলি

আপডেট টাইম : ০৮:২৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০